বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির
advertisement
বিনোদন

ভারতে মুক্তি পাবে না পাকিস্তানের ছবি

বিনোদন ডেস্ক : আগামী ২ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের ছবি ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’। ২০১৬-য় উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাকিস্তানের শিল্পীদের উপর ভারতে জারি হয় নিষেধাজ্ঞা। অবশেষে সেই জট কাটতে চলেছিল এ দেশে ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’-এর মুক্তির মাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত সেই ছবি মুক্তি পাচ্ছে না।

গত দশ বছরে ভারতে পাকিস্তানের কোনও ছবি মুক্তি পায়নি। তাই এই ছবি মুক্তির অপেক্ষায় উদ্‌গ্রীব ছিলেন পরিচালক। কিন্তু বাধ সাধে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা। তারা রীতিমতো হুমকির সুরে জানায়, কোনও ভাবেই পাকিস্তানের ছবি মুক্তি পেতে দেওয়া হবে না এই দেশে।

সংবাদমাধ্যমকে এমএনএস-এর সভাপতি অমেয়া খোরপার বলেছিলেন, “এই ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়। পাকিস্তানের কোনও শিল্পীকেই এই দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।”

এমনকি ভাঙচুরেরও হুমকি দিয়ে তিনি বলেছিলেন, হুমকি দিয়ে খোরপার বলেছেন, “প্রেক্ষাগৃহের মালিকেরা জানেন, প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোনও অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি যে ভিন্ন, তা আমরাও জানি। কিন্তু সেনাদের জীবনের থেকে শিল্প কখনওই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা বসে বসে পাকিস্তানের ছবি দেখব? এই দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।”

তাই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত এই ছবির মুক্তি। অন্য দিকে ২০১৯ থেকে পাকিস্তানেও নিষিদ্ধ ভারতের ছবি। এর আগেও ২০২২-এ ভারতে পাকিস্তানের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তখনও এই ছবির মুক্তি স্থগিত হয়েছিল। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

ধুম ৪-এ ভিলেন রণবীর

সর্বশেষ পাওয়া সংবাদ