শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই

বিনোদন ডেস্ক : চলে গেলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী সামিরা খান মাহিসহ ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এ অভিনেতা। ভুগছিলেন শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায়। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে মোল্লারটেক দক্ষিণখানে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, ২০২২ সালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয় আলাউদ্দিন লালকে। কিন্তু অর্থাভাবে অনিশ্চয়তার মাঝে পড়ে অভিনেতার চিকিৎসা। পরে নাট্যনির্মাতা প্রীতি দত্তের ফেসবুকের স্ট্যাটাস পড়ে কয়েকজন সহকর্মী পাশে দাঁড়ান তার। কিন্তু তাদের দেওয়া অর্থেও চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না।

এ খবর পেয়েই আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান অভিনেতা মুশফিক আর ফারহান। তার চিকিৎসার সমস্ত খরচ একাই বহন করেছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে পুনরায় কাজেও ফিরেছিলেন আলাউদ্দিন লাল। তবে শেষমেশ দুনিয়ার মায়া ত্যাগ করে চলেই গেলেন তিনি।

২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন আলাউদ্দীন লাল। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়শিল্পী, নির্মাতাদের কাছে তিনি ছিলেন কারো লাল মামা, কারো কাছে ছিলেন লাল নানা।

সর্বশেষ পাওয়া সংবাদ