শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

ঢাবিতে নিহত তোফাজ্জলের গল্প নিয়ে নাটক

বিনোদন ডেস্ক : গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীর গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেনের ঘটনা নিয়ে এবার নির্মিত হচ্ছে নাটক। এটি পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। শিরোনাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। আফতাব নগরের বিভিন্ন লোকেশনে এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। তিনি বলেন, ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।

image

নাটকটি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে ইমরান হা-শো নামের একটি ইউটিউব চ্যানেলে। এতে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকেই।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। এদিন সন্ধ্যা পৌনে ৭টা থেকে তিন ঘণ্টা আটকে রেখে তাঁকে নির্যাতন করা হয়। প্রথমে হলের গেস্টরুমে তোফাজ্জলকে মারধর করেন কিছু ছাত্র এবং পরে তাঁকে খাওয়ানোর জন্য ডাইনিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর তারা অন্য একটি গেস্টরুমে নিয়ে গিয়ে আবারও নির্যাতন করে। একপর্যায়ে তোফাজ্জলের মৃত্যু হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ