শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

ভারত থেকে অস্কারে যাচ্ছে ‘লাপাতা লেডিজ’

বিনোদন ডেস্ক : অভিনেতা কিরণ রাও পরিচালিত বহুল আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’ চলতি বছর ভারত থেকে অস্কারের যাচ্ছে। ২৯টি সেরা বাছাই ছবির মধ্যে থেকে আমির খানের সাবেক এই পত্নীর ছবিটিকে বেছে নিয়েছে ভারতীয় ফিল্ম ফেডারেশন।

২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি নিতে বেশকিছু ছবি ছিলো তালিকায়। এরমধ্যে বলিউড হিট ‘অ্যানিম্যাল’, মালয়ালাম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’ এবং কান বিজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছিলো।

তবে শেষ পর্যন্ত অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘লাপাতা লেডিজ’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।

তামিল চলচ্চিত্র মহারাজা, তেলুগু শিরোনাম কল্কি ২৮৯৮ এডি এবং হনু-মান, পাশাপাশি হিন্দি চলচ্চিত্র স্বতন্ত্র বীর সাভারকর এবং আর্টিকেল ৩৭০-ও এই তালিকায় ছিল। গত বছর পাঠানো হয়েছিল মালায়ালাম সুপারহিট ২০১৮: এভরিবডি ইজ আ হিরো।

প্রেক্ষাগৃহের পর নেটফ্লিক্সেও সাড়া ফেলে ‘লাপাতা লেডিস’। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও।

ট্রেনের মধ্যে দুই কনের আলাদা হয়ে যাওয়া নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই হারানো স্ত্রীর ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে। সিনেমাটি প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন।

এই ছবির পরতে পরতে লুকিয়ে আছে সামাজিক বার্তা, নারীশিক্ষা, পুরুষের একাধিপত্য, নারীর অসহায়ত্ব, যন্ত্রণা ও অসম্মানের কথা। তবে পরিচালক আড়ম্বরহীন, মোলায়েমভাবে ও হাস্যরসের ছোঁয়ায় সেসব কথা ছবিতে অত্যন্ত যত্নের সঙ্গে তুলে ধরেছেন। তাই এই ছবি কোথাও কাঁদাবে, কোথাও হাসাবে, আবার কোথাও ভাবাবে। আর মন ছুঁয়ে যাবে আনকোরা একঝাঁক তরুণ-তরুণীর সরল–সাদাসিধে অভিনয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ