শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
বিনোদন

২০ বছর পরে ফের প্রেক্ষাগৃহে ‘বীর জারা’, বক্স অফিসে ১০০ কোটি পার

বিনোদন ডেস্ক : প্রায় ২০ বছর হয়ে গেল প্রয়াত যশ চোপড়ার রোম্যান্টিক ড্রামা ছবি ‘বীর জারা’। অনেকে বলে থাকেন ‘বীর জারা’ হল যশ চোপড়ার অন্যতম সৃষ্টি গুলোর মধ্যে একটি। তাই ২০ বছর পরেও এই সিনেমা প্রেক্ষাগৃহে সমান জনপ্রিয়তা লাভ করেছে। শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত এই ছবি পুনরায় মুক্তি পেয়ে দর্শকদের উপচে পড়া ভালবাসায় ফের বক্সঅফিসে তৈরি করেছে ইতিহাস। মাত্র কয়েকদিনেই শাহরুখ-প্রীতির সিনেমা ১০০ কোটির গণ্ডি পার করল। ভারতের বীর এবং পাকিস্তানের জারার কাঁটাতার পেড়িয়ে প্রেম কাহিনীর জয়ের গল্প আরও একবার দর্শকদের উৎসাহিত করেছে হলমুখী হতে।

গত ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান ও প্রীতি জিনতার এই ছবি। প্রথম সপ্তাহে এই ছবি ১.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। এখনও পর্যন্ত ছবিটি ২০৩টি প্রেক্ষাগৃহে চলছে।

জানা যায়, এই ছবি শুক্রবার (২০ নভেম্বর) অর্থাৎ প্রথম দিনে আয় করেছে ২০ লক্ষ, শনিবার ৩২ লক্ষ, রবিবার ৩৮ লক্ষ, সোমবার ২০ লক্ষ, মঙ্গলবার ১৮ লক্ষ, বুধবার ১৫ লক্ষ, বৃহস্পতিবার ১৪ লক্ষ, মোট ১.৫৭ কোটি টাকা আয় করেছে।

‘বীর জারা’ ২০০৪ সালে প্রথম মুক্তি পায়। তখন ভারতীয় বক্স অফিসে ৬১ কোটি টাকা ও বিশ্ববাজারে ৩৭ কোটি টাকা আয় করেছিল। যার মোট দাঁড়ায় ৯৮ কোটির কাছাকাছি। এরপর প্রেক্ষাগৃহে এই ছবি একাধিকবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অবশেষে ছবির মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়াল ১০১.৭৫ কোটি টাকায়।

বলিউডের ফিল্ম ক্রিটিক্স তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়ায় বর্তমান আয়ের হিসাব পোস্ট করে এই বিষয়ে লেখেন। জাতীয় সিনেমা দিবসেও ৯৯ টাকায় দর্শকরা টিকিট কেটে এই ছবি দেখতে গিয়েছেন৷

উল্লেখ্য, বীর-জারা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় শাহরুখ খান, প্রীতি জিন্টার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, দিব্যা দত্ত, কিরণ খের, হেমা মালিনী, মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানি। শাহরুখের অনেক অনুরাগী আবার শাহরুখ খান অভিনীত ওম শান্তি ওম ও ডর ছবিও পুনরায় মুক্তির অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সূত্রজিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ