বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
advertisement
বিনোদন

১০ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১০ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা। পাকিস্তানি সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।

পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ২০২২ সালে মুক্তি পেয়েছিল। সে সময় ভারতেও মুক্তি পাওয়া কথা ছিল সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন অজানা নয়। দুই দেশের বিনোদন অঙ্গনেও সে প্রভাব স্পষ্ট। ভারতে পাকিস্তানি সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছিল। অবশেষে দুই বছর পর ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

ভারতে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেন সিনেমাটির পরিচালক বিলাল লাশারি। বিলাল ইনস্টাগ্রামে লেখেন, ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে। পাকিস্তানে এই সিনেমা মুক্তির দুই বছর পেরিয়ে গেছে। যদিও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে ঘরে এই সিনেমা দেখা হয়। এখন আমরা ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। আশা করি তারা এই সিনেমার ম্যাজিক উপভোগ করতে পারবেন।

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি ১৯৭৯ সালের পাকিস্তানি ক্ল্যাসিকাল সিনেমা ‘মওলা জাট’-এর রিমেক। সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরি নাট ও স্থানীয় নায়ক মাওলা জাটের মধ্যকার দ্বন্দ্বকে ঘিরে। পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। আরও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী, হুমাইমা মালিক প্রমুখ।

ভারতে সিনেমাটির মুক্তি ভারতীয় দর্শকদের অত্যন্ত উৎসাহী ও উত্তেজিত করে তুলেছে। কারণ দীর্ঘ সময় পর আবার বড় পর্দায় কোনো পাকিস্তানি সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ