শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

শিল্পী সংঘের ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র প্রধান তারিক আনাম

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংস্কার দাবি করেছেন সংস্কারকামী শিল্পীরা। সেই দাবির প্রেক্ষিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ। সেখানে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে।

চার মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাট্যজন ও গুণী অভিনেতা তারিক আনাম খানকে। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।

তবে সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা বিগত সরকারের দলীয়ভুক্ত ছিলেন তাদের পদত্যাগের দাবি তোলা হলেও কেউই পদত্যাগ করছেন না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নাসিম বলেন, আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটির প্রধানই পারবেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকেই অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান। তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে। যদিও কারা থাকবেন সেটি এখনো জানানো হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ