বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
advertisement
বিনোদন

অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর বিরুদ্ধে মামলা

বিনোদন প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে রুহুল আমিন নামে এক শিক্ষার্থীকে গুলি করায় অভিনেত্রী অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আহত রুহুল (৩৯) আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এই মামলা করেন। ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন রুহুল আমিন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁ উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় সিনহা গার্মেন্টসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৫টার দিকে উল্লেখিত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে। এ সময় তাকে মারধরসহ গুলি করে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। বর্তমানে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, এ মামলায় আরও আসামী করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক ডিবি প্রধান মো. হারুন অর রশিদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ১৭৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।

সর্বশেষ পাওয়া সংবাদ