বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
advertisement
বিনোদন

পুনর্গঠন হলো চলচ্চিত্র সেন্সর বোর্ড, নতুন কমিটিতে যারা আছেন

বিনোদন ডেস্ক : এবার পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। রবিবার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কমিটির তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে যাত্রা করল নতুন কমিটি।

সেন্সর বোর্ডের ১৫ সদস্যের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

এছাড়াও রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, কাজী নওশাবা আহমেদ (অভিনেত্রী), আশফাক নিপুণ, মোহাম্মদ নাজিম উদ্দিন (বিশিষ্ট লেখক) ও রফিকুল আনোয়ার রাসেল (প্রযোজক ও পরিচালক)।

সর্বশেষ পাওয়া সংবাদ