শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ঘুমের মধ্যেই রহস্যজনক মৃত্যু নবাগত নায়িকা মেঘলার

বিনোদন ডেস্ক : ঢাকাই শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রহস্যজনক মৃত্যু হয়তার। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলার ছোট বোন রুকসানা।

‘আরাবি রহমান’ নামে রুপালি পর্দায় অভিষেক করার কথা ছিল মেঘলার। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

ছোট বোন রুখসানা জানান, দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা। রাতে ঘুমানোর আগে আপু বলেছিল তার পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি। শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঢাকার শ্যামলী বসবাস করতেন মেঘলা। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্তও হয়েছিলেন। তবে নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই চলে গেলেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ