বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
advertisement
বিনোদন

১৯ সেপ্টেম্বর ওটিটিতে ‘তুফান’

বিনোদন ডেস্ক : গত ঈদুল আজহায় সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনায় আছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের ‘তুফান’ যে সবচেয়ে ঝড় তোলা সিনেমা তা দর্শকই প্রমাণ করেছে। শুধু দেশ নয়, বিদেশেও এই ঝড় ছিল বিদ্যমান।

প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার করে ‘তুফান’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। তাও আবার একটি নয়, দেশ ও বিদেশের দুটিতে। এমন খবর প্রকাশের পর দর্শকদের বাড়তি নজর মুক্তির তারিখের প্রতি। এবার জানা গেলো সেটিও।

হইচই আর চরকি একসঙ্গে জানান দিলো মুক্তির তারিখ। জানানো হলো, ১৯ সেপ্টেম্বর নিজ নিজ ওটিটিতে মুক্তি পাচ্ছে রায়হান রাফী নির্মিত ব্লকবাস্টার ছবিটি।

ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও সিনেমাটির সফলতা মন্দ নয়। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। প্রায় সবজায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা।

আদনান আদিব খান ও রায়হান রাফীর গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন বাংলাদেশের মিষ্টি মেয়েখ্যাত মাসুমা রহমান নাবিলা। সেই সাথে তুফান-এ শাকিবের সঙ্গে পর্দায় নেচে-গেয়ে-অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। চঞ্চল চৌধুরীকেও দর্শক নতুন রুপে পেয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সেই সাথে এই সিনেমার কাস্টিং ছিল চোখে পড়া মতো। গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব সহ এই সিনেমায় অভিনয় করেছেন আরও অনেকেই।

সর্বশেষ পাওয়া সংবাদ