শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

বন্যার্তদের ঘর করে দিলেন তাসরিফ খান

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান। ভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সব সময় দেখা মেলে তরুণ এ গায়কে। দেশের যেকোনো দুর্যোগে ছুটে যান তিনি। এবার তিনি যথারীতি হাজির হয়েছেন ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায়।

স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ বিতরণে এগিয়ে এসেছে তাসরিফ। প্রথম দুই ধাপের এই কার্যক্রম সম্পন্নের পরে এবার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন তাসরিফ খান। তারই ধারাবাহিকতায় ফেনীতে একজন কৃষককে ঘর বানিয়ে দিয়েছেন এই সংগীতশিল্পী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তাসরিফ নিজেই। তিনি জানান, বন্যায় সর্বস্ব হারানো ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা মো. জমিতার বারখুকে একটি ঘর বানিয়ে দিয়েছেন তিনি। খরচ হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা।

এর আগে, ফেনীর বন্যায় সব হারানো কৃষক নূর করিম ভাইয়ের জন্য একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। যেটি নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা। ত্রাণের টাকায় নির্মিত ঘরের ছবি প্রকাশ করে তাসরিফ খান জানান, এ রকম পাঁচটি ঘরের কাজ চলমান। বর্তমানে তৃতীয় ও চতুর্থ ঘরের কাজ চলছে। দোয়া করবেন।

প্রসঙ্গত, বন্যার্তদের পাশে থাকাটা একেবারেই নতুন নয় এই গায়কের। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা সরব থাকেন এই শিল্পী। এর আগে ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ, যা মুহূর্তেই ভাইরাল হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ