শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

কারাগার থেকে ফিরে যা বললেন র‌্যাপার হান্নান

বেনাদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ শিরোনামে গান প্রকাশ করে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। সে সময় সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয়তা পায় গানটি। কিন্তু প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। অবশেষে কারাগারে ১২ দিন থাকার পর গত ৬ আগস্ট জেল থেকে ছাড়া পান হান্নান।

কারাগারের সেই দুর্বিসহ দিনগুলো মনে পড়লে এখনও মাঝে মাঝে আঁতকে যেন ওঠেন হান্নান। জেল থেকে ফিরেই সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

হান্নান বলেন, জেলে ১২ দিন থাকতে হয়েছে আমাকে। যদিও গ্রেপ্তারের আগে এ বিষয়ে কিছুই জানত না আমার পরিবার। তবে আমি যখন বুঝতে পারেন আমার বিরুদ্ধে ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে, তখন বিষয়টি নিয়ে আর কিছুই করার ছিল না। বাকি দিনগুলো খুব কষ্টে কাটবে। প্রথম কয়েকটা দিন খুবই দুঃসহ ছিল।

র‌্যাপার বলেন, প্রথমে আমাকে টাওয়ারে রাখা হয়েছিল। বাইরে বের হওয়ার কোনো উপায় ছিল না। পরে টাওয়ার থেকে নামিয়ে বাইরের সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট একটা রুমের মধ্যে আমার তিনজন ছিলাম। কারাগারের ভেতরে বাইরের কোনো খবর পাচ্ছিলাম না। প্রথম জেলজীবনের ১৩ দিন কতটা কষ্টে কেটেছে সেটা বলে বোঝানো সম্ভব নয়।

হান্নান আরও বলেন, আদালতে নেওয়ার আগে থানায় ৩৯ ঘণ্টা আটকে রাখা আমাকে। আদালতে পাঠানোর আগেও আমি জানতাম না, আমাকে কী অভিযোগে এখানে আনা হয়েছে। পরে জেনেছি, ভাঙচুর-বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে।

জেলজীবন থেকে মুক্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন, জেলে থাকাকালীন অনেকের আইনি সহায়তা পেয়েছি। দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি করেছেন। কেউ কেউ ব্যানার নিয়ে আমার মুক্তির জন্য মিছিলও করেছেন। সবাই আমার জন্য এত কিছু করেছেন আমি যখন জানতে পেরেছি, আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ