রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

আন্দোলনকারীদের ওপর ‘গরম জল’ দিতে বলেছিলেন অরুণা বিশ্বাস

বিনোদন ডেস্ক : গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন শোবিজের একদল তারকাশিল্পী। অনেক শিল্পীই প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। কথা বলেছেন বিগত সরকারের (শেখ হাসিনা) নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী ছিলেন নীরব ভূমিকায়। তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে। গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতর পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ফাঁস হওয়া সেই স্ক্রিনশটে দেখা যায় আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

জানা যায়, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়। আর এই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবার অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে! তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে।

‘আলো আসবেই’ গ্রুপে ফেরদৌসের পাশাপাশি সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, তারিন জাহান, শামীমা তুষ্টি, নায়ক রিয়াজ, সাজু খাদেম, সোহানা সাবাসহ অনেকে।

এদিকে, বিষয়টি ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ঝড় উঠেছে। আওয়ামী লীগ খ্যাত তারকাশিল্পীদের এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিকমাধ্যমে এর বিচার চেয়েছেন।

image

▐ সর্বশেষ পাওয়া সংবাদ