শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

কনসার্টের স্টেজ ভেঙে মার্কিন র‌্যাপারের মৃত্যু

বিনোদন ডেস্ক : শুক্রবার (৩০ আগস্ট) কনসার্ট করতে গিয়ে স্টেজ ভেঙে মারা গেছেন ৫৩ বছর বয়সী মার্কিন র‌্যাপার ফ্যাটম্যান স্কুপ। ওই গায়েকের একজন প্রতিনিধি বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন।

হামদের শহরের সেন্টার পার্কে আয়োজিত কনসার্টে ওই গায়ক তার শো এর প্রায় অর্ধেক সময় শেষ করেছিলেন। তখনই স্টেজ ভেঙে পড়ে।

শহরের মেয়র লেউরেন গ্যারেট ফেসবুক পোস্টে জানিয়েছেন, স্টেজ ভেঙে পড়ার পরই ওই গায়ককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

গায়কের বুকিং এজেন্সি এমএন২এস তার মৃত্যুল বিষয়টি নিশ্চিত করেছে। এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, স্কুপ ছিলেন সংগীত জগতের একটি জনপ্রিয় ব্যক্তিত্ব। যিনি বিশ্বজুড়ে অসংখ্য ভক্তদের ভালোবাসা পেয়েছেন। তার আইকনিক কণ্ঠ মহান শিল্পীদের ওপর অমোচনীয় প্রভাব রেখেছে।

সামাজিক মাধ্যমে স্কুপের পরিবার জানান, একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটলো, যিনি মঞ্চ ও জীবনের জন্য ছিলেন আলোর উৎস।
প্রসঙ্গত, ফ্যাটম্যান স্কুপ শুধুমাত্র একজন বিশ্বমানের পারফরমার ছিলেন না, তিনি ছিলেন একজন পারিবারিক মানুষও। ১৯৯০-এর দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ দৃশ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্কুপ মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কার বিজয়ী গান ‘লুজ কন্ট্রোল’ এবং মারিয়া কেরির ‘ইটস লাইক দ্যাট’ সহ জনপ্রিয় গানে অংশ নিয়েছেন। স্কুপের পরিচিত একটি হিট গান ‘বি ফেইথফুল’, যেটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল এবং ২০০৩ সালে আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করে। সূত্র- বিবিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ