শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

আসছে নতুন ধারাবাহিক ‘জেনারেশন জেড’

বিনোদন ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এই জেনারেশনকে বলা হয় জেন জেড। মূলত তাদের আন্দোলনের ফসলই হলো এই পরিবর্তন। এ সময়ে মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। পরিবর্তন হয়েছে ভাবনার জায়গাগুলো।

এসব কিছু মাথায় রেখে একটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাম দেওয়া হয়েছে ‘জেন জেড আমি কে? তুমি কে?’

এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী ১০ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মূলত পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিক।

একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবারকে কেন্দ্র করে হাসি, আনন্দ, ভালেবাসা ও টানাপড়েনের সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ারের মিশ্রণে ধারাবাহিকটির গল্প এগিয়ে যাবে।

আবু হায়াত মাহমুদ বলেন, ‘মজার মজার স্যাটায়ারের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে এ নাটকটিতে। উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য। পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে আমাদের জেন জেডরা।

এ দেয়াল ভাঙা ও অচলায়তন থেকে পুরো পরিবারকে নতুন প্রজন্ম কিভাবে বের করে আনে, এ বিষয়গুলো এ ধারাবাহিকে উঠে আসবে। সুতরাং হাস্যরসের মাধ্যমে গুরত্বপূর্ণ বার্তা দেবে এ ধারাবাহিক। এটি ভিন্নধর্মী একটি ধারাবাহিক হবে-এ আশা করাই যায়।’

ধারাবাহিকটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যাব প্রডাকশন হাউস থেকে। শিগগিরই কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ