শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

শিল্পীদের এতো এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? প্রশ্ন ন্যান্সির

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। যিনি বিএনপির রাজনীতির সমর্থক হওয়ায় গেল ১৫ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবী করেন। অভিযোগ এনে বলেন, একাধিকবার তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকার দেয়ার সময় ন্যান্সি বিগত সরকারের আমলে শিল্পীদের নমিনেশন কেনা প্রসঙ্গে মন্তব্য করে বলেন, শিল্পীদের এতো এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী আসে না যেটা এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে এদের ধরা উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই।

ন্যান্সি বলেন, আমি এখনই নির্বাচনে অংশ নিতে চাই না। তবে যে দল আমার ভালো লাগে, আমি তো চাইবোই তারা ক্ষমতায় আসুক। তবে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ। জনগণের কাছে আমার চাওয়া এতদিন যারা কথা বলার স্বাধীনতা হরণ করে গুম, দুর্নীতি এবং কিছু বললেই চরিত্র নিয়ে কথা বলতো তাদের ক্ষমতায় আনবে কিনা মাথায় রাখতে। আর কোনো তারকা দেখলেই নমিনেশন দেবেন না। যদি সেই তারকা রাজনীতির লম্বা পথ যদি পাড়ি দিতে পারে তাহলে তাকে সেই টাইমে দেয়া উচিত। তারপর তাকে জনপ্রতিনিধি নির্বাচন করেন।

ন্যান্সি আরও বলেন, যারা মানুষের মৃত্যুতে কাঁদেনি কিন্তু স্থাপনা নিয়ে আহাজারি করেছে আশা করবো তাদের এবার বোধদয় হবে। আমি চাইবো, আমার উপর যে অন্যায় অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে, তাদের যেন সেইসব অত্যাচার সইতে না হয়।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ার আমার বাবা চাকরী শেষে পেনশনের এককালীন টাকা পর্যন্ত আটকে দেয়া হয়েছিল। আমার বাবা সারাজীবন সততা নিয়ে চাকরী করেছেন, কোনো অভিযোগ ছিল না তার উপর। তাকেও চাকরী শেষে যন্ত্রণা দেয়া হয়েছিল।

নিজের রাজনৈতিক দর্শন জানিয়ে ন্যান্সি বলেন, আমার রাজনীতি করার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার আমি মনে করি কোনো রাজনৈতিক টকশো-তে গিয়ে কথাবলার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পেরেছি। তবে অবশ্যই আমার রাজনৈতিক মতাদর্শ রয়েছে। যদি কেউ বলে তার মধ্যে রাজনীতির ভাবনা নাই এটা মিথ্যা কথা। রাজনৈতিক ভাবনা না থাকলে সে নির্বাচনে পছন্দের দলকে ভোট দেয় কীভাবে?

সর্বশেষ পাওয়া সংবাদ