রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

বিমানবন্দরে মাহিয়া মাহিকে দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দরে বেশ কড়া নিরাপত্তা ও নজরদারি চলছে। এমন পরিস্থিতিতেবিদেশে পাড়ি দিতে বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন অনেক নেতাকর্মী। সেই ধারাবহিকতায় এবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমানবন্দরে।

জানা গেছে, মাহিয়া মাহি চলতি সপ্তাহে দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে পড়েন বিপাকে। তাকে দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চলেছে নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায়।

বিষয়টি জানিয়েছেন মাহিয়া মাহি নিজেই। তার ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করে এসব জানান তিনি। মাহি বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।’

মাহি একদিনের জন্য গিয়েছিলেন দেশের বাইরে। এরপর আবারও ঢাকায় ফিরেছেন এ নায়িকা।

প্রসঙ্গত, অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। হেরেছেন বেশ বড় ব্যবধানে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ