রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টার দেবেন ইরফান সাজ্জাদ, দরকার রেসকিউ টিম

বিনোদন ডেস্ক : টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। নতুন করে দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। ইতোমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীর লক্ষাধিক মানুষ।

ভয়াবহ বন্যায় আটকে থাকা অসহায়দের সাহায্য করতে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধমেও সহায়তার জন্য আহ্বান জানাচ্ছেন তারকারাও। এবার বন্যার্তদের সাহায্য করতে দক্ষ রেসকিউ টিমের চাইলেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

পানির তীব্র স্রোতের কারণে বন্যার্ত এলাকায় নৌকা বা স্পিডবোট নিয়েও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছে না। এমন অবস্থায় হেলিকপ্টার দিয়ে বন্যার্তদের উদ্ধারের আকুতি জানিয়েছেন অনেকেই। তাদের সেই আহ্বানে সাড়া দিলেন ইরফান।

বুধবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক বন্যার্তদের সহায়তা করতে একটি স্ট্যাটাসে এই অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দক্ষ কোন রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।’

পাশাপাশি মন্তব্যের ঘরে দক্ষ রেসকিউ টিম খোঁজ করার কারণও জানান ইরফান সাজ্জাদ। তিনি লেখেন, ‘হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এজন্য দক্ষ টিম প্রয়োজন।’

image

▐ সর্বশেষ পাওয়া সংবাদ