রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

আমাকে আপনারা পরেও গালি দিতে পারবেন: পূর্ণিমা

বিনোদন ডেস্ক : টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। নতুন করে দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। ইতোমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীর লক্ষাধিক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন তারা।

এমন অবস্থায় বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যেগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একের পর এক জনসচেতনামূলক পোস্ট শেয়ার করে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা।

যে সকল পোস্টে বন্যার্তদের সাহায্যের আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে যারা এখনও প্রতিকূল অবস্থা থেকে উদ্ধার হতে পারেননি, তাদের তথ্যগুলোও তুলে ধরার চেস্টা করছেন। তবে শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে শুরু থেকেই নীরব থাকা পূর্ণিমা হঠাৎ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোয় তোপের মুখে পড়েছেন।

অনেকেই তার সরব হওয়ার সমালোচনায় মেতেছেন। বিষয়গুলো এই নায়িকাও টের পেয়েছেন। যে কারণে সমালোচকদের উদ্দেশে একটি বার্তাও তিনি দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় এক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য, গালাগলি আপনারা চাইলে পরেও দিতে পারবেন। এই সময় আসুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি।

পূর্ণিমার সেই পোস্টে অধিকাংশ ভক্তরাই একমত পোষণ করেছেন। তারা বলছেন, এখন সময় ঐক্যের। একে অন্যের পাশে দাঁড়ানোর। অযথা সমালোচনায় না মেতে পরস্পরকে সহযোগীতা করি।

প্রসঙ্গগত, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরই নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সারাদেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ