রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

‘ব্যারিস্টার সুমন কোথায়’ প্রশ্নে যা জানালেন মডেল পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড় পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এ সময় কেউ কেউ অবশ্য গোপনে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে।

এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর কোনো খোঁজ পাওয়া যায়নি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর জানা যায়, নিরাপত্তার জন্য আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। ইতোমধ্যে আবার বিভিন্ন অনিয়ম ও মামলায় কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যারিস্টার সুমনের। আবার তার ফোন নম্বরও বন্ধ।

এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে গণমাধ্যমকে তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।

পিয়া জান্নাতুল বলেন, আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।

তিনি আরও বলেন, কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ