শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

হাসপাতালে ভর্তি ভিক্টর ব্যানার্জি

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে ভিক্টরকে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন। এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। দ্বিতীয়বার করোনার দোসর ছিল ডেঙ্গু। সেই সময় ১০৩ জ্বর ছিল তার।

সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করেছেন ভিক্টর ব্যানার্জি। ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘মহাপৃথিবী’র মতো একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে তেমনভাবে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না অভিনেতাকে। সর্বশেষ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ চলচ্চিত্রে তাকে দেখে মুগ্ধ হন দর্শকরা।

সর্বশেষ পাওয়া সংবাদ