বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

রাজপালের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

বিনোদন ডেস্ক : ভারতীয় জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবের সম্পত্তি ব্যাংক ঋণ পরিশোধ না করায় বাজেয়াপ্ত করেছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাইয়ের বান্দ্রা কুরাল কমপ্লেক্স শাখা থেকে ৩ কোটি রুপি ঋণ নেন রাজপাল যাদব। উত্তর প্রদেশের শাহজাহানপুরে রাজপালের বাবা নওরাং যাদবের সম্পত্তি রয়েছে। এ সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু ঋণের অর্থ ফেরত দেননি। ফলে এখন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি রুপিতে। গত ৮ আগস্ট ব্যাংকের একটি টিম শাহজাহানপুরে গিয়ে বন্ধক রাখা সম্পত্তি বাজেয়াপ্ত করে। সিবিআই এ তথ্য স্থানীয় থানায়ও জানিয়ে রেখেছে।

এবারই প্রথম নয়, এর আগেও ঋণ পরিশোধ না করায় মামলায় জড়ান রাজপাল। ২০১০ সালে দিল্লির ব্যবসায়ী এম জি আগরওয়ালের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সিনেমা তৈরির জন্য এ অর্থ নেন তিনি। ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ নামের সিনেমাটি মুক্তি পায়। তা ভালো ব্যবসাও করে। কিন্তু, ঋণ শোধ করেননি রাজপাল যাদব। পরবর্তীতে ওই ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হন। এই মামলায় ২০১৩ সালে ১০ দিন কারাভোগও করেন রাজপাল যাদব।

রাজপাল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তার হাতে এখন বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো— ‘ভুলভুলাইয়া থ্রি’। শুটিং শেষে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ