রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

পদত্যাগ করলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার

বিনোদন ডেস্ক : ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। মঙ্গলবার (১৩ আগস্ট) ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। একইসঙ্গে পদত্যাগপত্রটি তাৎক্ষণিকভাবে কার্যকরের অনুরোধ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ শমী কায়সারের পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

শমী কায়সার তার পদত্যাগপত্রে লেখেন, বিগত তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালনকালে অন্যদের সঙ্গে নিয়ে ই-ক্যাবকে শক্তিশালী অ্যাসোসিয়েশনে রূপ দেওয়ার চেষ্টা করেছি। সভাপতি হিসেবে আমি কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিলাম না। শুধু নীতিগত পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জড়িত ছিলাম। এমনকি আমি কোনো চেক স্বাক্ষরে দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে শুধুমাত্র পলিসির ব্যাপারে সক্রিয়ভাবে জড়িত ছিলাম গত তিন মেয়াদ।

২০১৮ সালে প্রথমবারের মতো ই–ক্যাবের সভাপতির দায়িত্ব পান শমী কায়সার। এরপর ২০২২ সালে সংগঠনটির প্রথম নির্বাচনে ২০২২–২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হন তিনি।

গত ২৭ জুলাই ই-ক্যাবের নির্বাহী পরিষদের পরবর্তী নির্বাচনের দিন ধার্য ছিল। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে সেটি পিছিয়ে যায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ