শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

‘তুমিই হতে পারো একমাত্র শেখ, যে কখনো পালাবে না’

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও তার স্বামী শেখ রেজওয়ানের বাগদানের এক বছর পূর্ণ হলো। দীর্ঘদিন প্রেম করার পর গত বছরের ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে আকদ সম্পন্ন হয় তাদের। গত বছরই সেরে ফেলেন বাগদানপর্ব। এক বছর পূর্তিতে জীবনের বিশেষ এই দিনটি স্মরণ করেছেন তাসনিয়া ফারিণ।

রবিবার (১১ আগস্ট) প্রথম প্রহরেই স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ৫টি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন এই অভিনেত্রী। ঠিক এক বছর আগে বাগদানের দিনেই তোলা হয় এই ছবিগুলো।

স্বামীর সঙ্গে সেই ছবি প্রকাশ করে মজাদার এক ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, ‘তুমিই হতে পারো একমাত্র শেখ, যে কখনো পালাবে না’।

এরপর বাগদানের এক বছর পূর্তিতে স্বামীকে শুভেচ্ছা জানান ফারিণ। লেখেন, ‘সুখের এক বছর।’ পাশাপাশি উল্লেখ করেন, ছবিগুলো তাদের বাগদানের দিনেই তোলা।

খুব অল্প বয়সেই শেখ রেজওয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান ফারিণ। তাদের বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের বয়স সাড়ে ৮ বছর। বাগদানের মধ্য দিয়ে সেই প্রেম পরিণয়ের প্রথম ধাপে পা রাখলো।

গত বছর স্বামীর প্রশংসা করে নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করবো।’

সর্বশেষ পাওয়া সংবাদ