শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

এবার দেবের নায়িকা হচ্ছেন ফারিন

বিনোদন ডেস্ক : ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’ হ্যাটট্রিক আগেই করে ফেলেছেন প্রযোজক অতনু রায়চৌধুরী, পরিচালক অভিজিত্‍ সেন ও সুপারস্টার দেব। এবার চতুর্থ ছবির ঘোষণা করে দিলেন তাঁরা। আবারও এই ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। এই প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন।

বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। এপার বাংলায় অতনু ঘোষের ছবি ‘আরও এক পৃথিবী’তেও অভিনয় করেছিলেন তাসনিয়া। সেই ছবি নিয়ে আলোচনাও কম হয়নি। সেই সিনেমা জন্য তাসনিয়া ফারিন সেরা নবাগত অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন অভিনেত্রী। এবার ফের টলিউডে ফারিন।

‘টনিক, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর দেব-অভিজিত্‍-অতনুর আগামী ছবি ‘প্রতীক্ষা’। জানা যে বাকিগুলোর মতো ‘প্রতীক্ষা’ও পারিবারিক ছবি। ‘প্রজাপতি’র পর এই ছবিতে ফের বাবা-ছেলের ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী এবং দেব। জানা যায় যে এই ছবিতে তাঁরা বাবা-ছেলে হলেও ছবির প্রেক্ষাপট, পরিস্থিতি সবটাই আলাদা।

পরিচালক অভিজিতের কথায়, ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরীই নির্বাচন করেছেন। আমারও খুব ভাল লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’ যদিও ছবির কাহিনি সম্পর্কে এখনই কথা বলতে চান না ছবির পরিচালক। তবে ছবির নামের মধ্যেই কাহিনির নির্যাস লুকিয়ে, এটুকুই বোঝা গেল।

জানা যায়, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন নির্মাতারা। জানা যায় ছবির গল্প চূড়ান্ত। এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। ছবির সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শুট হবে। তবে এবছর নয়, পরের বছর মুক্তি পাবে এই ছবি।

প্রজাপতি রিলিজের সময়ে দেবের ছবিতে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি নিয়ে কম জলঘোলা হয়নি। সেই সময় দুই স্টারের রাজনৈতিক পরিচয় থেকে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কে দায়িত্ব নিয়ে ইতি টানেন দেব। এরপর দর্শক সিনেমাহলে জবাব দেয় সব বিতর্কে। ব্লকবাস্টার হয়েছিল সেই ছবি। এবার ফের প্রতীক্ষায় ফিরছে দেব-মিঠুন জুটি। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ