শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

আগস্টের সব শো বাতিল করলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক : ভাল নেই ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, চলতি মাসে যুক্তরাজ্যের একাধিক শো ছিল তার। ভারতেও ছিল একাধিক শো। তবে অসুস্থতার সব শো বাতিল করেছেন তিনি। নিজেই জানালেন সে কথা। ক্ষমা চাইলেন শ্রোতাদের কাছে।

সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে গায়ক লেখেন, সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলির জন্য অপেক্ষারত ছিলেন। কিন্তু, আমি ক্ষমা চাইছি এর জন্য। আপনাদের ভালবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়া থেকে নতুন এক প্রতিজ্ঞা নিচ্ছি, এর পর আমাদের সাক্ষাৎ আরও বেশি স্মরণীয় করব। পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ।

গায়কের এই পোস্টের পর তার ভক্তরা সবমেদনা জানিয়েছেন। কেউবা আরিজিতের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। অনেকেন জানতে চেয়েছেন কি হয়েছে তার। তবে অসুস্থতার কথা জানালেও ঠিক কি হইয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অরিজিৎ সিং।

অরিজিতের শোগুলি হওয়ার কথা ছিল লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ইত্যাদি জায়গায়। অগস্ট মাসের পরিবর্তে এ বার শোগুলি হবে সেপ্টেম্বরের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে। সে সময়ে ভক্তদের সঙ্গে গানের চমক নিয়ে আসার কথাও জানিয়েছেন এই শিল্পী।

সর্বশেষ পাওয়া সংবাদ