রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

অসুস্থ শাহরুখ! চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শাহরুখ খান। হিটস্ট্রোকের পর অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে সপরিবার হাজির ছিলেন বাদশা। এমনকী সম্প্রতি ফারহা খানের মায়ের মৃত্যুতেও দেখা গিয়েছে তাঁকে। এবার আচমকাই শোনা যায় তাঁর অসুস্থতার খবর।

কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন বলিউড বাদশা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় নাকি মুম্বাইয়ে চোখের চিকিৎসা করান। কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। এবার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, তাঁরই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়। শোনা যাচ্ছে, একটি অস্ত্রোপচারও হবে তাঁর।

শাহরুখের ক্যারিয়ারের সেরা বছর ছিল ২০২৩। এর আগে দীর্ঘ ১০ বছর সাফল্যের মুখ দেখেননি তিনি। তার মধ্যে ৪ বছর তিনি কোনও ছবিই করেননি। সবাই যখন ভেবেই নিয়েছিলেন যে কিং খান তাঁর রাজ্যপাট গুটিয়েছেন ঠিক তখনই তিনি ফিরলেন নিজস্ব স্টাইলে। একই বছরে ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দিলেন আড়াই হাজার কোটি। তিন তিনটে ছবিই হাঁকাল ছক্কা। শাহরুখে মুগ্ধ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপামর ভারতীয়।

সম্প্রতি একটি বিশেষ সম্মান পান শাহরুখ খান। সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান প্রদান করা হয় শাহরুখ খানকে। তাঁদের মিউজিয়ামে এবার থেকে শোভা পাবে শাহরুখের স্বর্ণমুদ্রা! এই প্রথম কোনও অভিনেতার ছবি দিয়ে স্বর্ণমুদ্রা তৈরি করলেন মিউজিয়াম কর্তৃপক্ষ। সোনার কয়েনে ফুটে উঠল শাহরুখের ছবি। স্বাভাবিকভাবেই এই সম্মান পেয়ে আপ্লুত শাহরুখ ও তাঁর অনুরাগীরা। এরই মাঝে মেগাস্টারের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ