শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ভাঙছে ঋষি-দেবযানীর ১২ বছরের সংসার?

বিনোদন ডেস্ক : টলিউডে একের পর এক ভাঙনের সুর। যিশু-নীলাঞ্জনার পর এবার প্রকাশ্যে এল ঋষি কৌশিকের দাম্পত্যে চিড়। প্রায় ১২ বছরের সংসারে অশান্তি-নির্যাতন এমন বহু বিস্ফোরক অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো প্রকাশ করেন অভিনেতা। ৭ মিনিট ১৮ সেকেন্ডের ওই ফেসবুক ভিডিও বার্তায় একটি সম্পর্কের গল্প বলেছেন ঋষি। এরপরেই জোরালো হয়েছে ঋষি-দেবযানীর বিচ্ছেদের গুঞ্জন।

এমনকী শোনা গিয়েছে, বেশ কিছুদিন ধরে আলাদাও থাকছেন ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তী। দিন দুয়েক আগেই দু’টি ছবি পোস্ট করেন ঋষি। একটি স্ত্রী দেবযানীর সঙ্গে, অন্যটি তাঁর একার। ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর।’ এবার সরাসরি ভিডিয়ো বার্তায় একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেতা।

ঋষি কৌশিক এদিন একটি ভিডিয়ো পোস্ট করে জানান তিনি একটি গল্প বলবেন। কিন্তু সেই গল্প শুনলে যে কেউ বুঝতে পারবেন সেটা আসলে তাঁরই জীবনে গল্প। সেখানে ঋষি জানান একটি মেয়ে যে ভীষণই উশৃঙ্খল, বেপরোয়া সে ছেলেটিকে বাধ্য করে সম্পর্কে আসে। মেয়েটির স্বভাব না কি ভাল লাগতো না ছেলেটির। তাই সম্পর্ক একটা থাকলেও দুজনের মধ্যে ভাবনা-চিন্তার বিপুল ফারাক দেখে সেটা চালিয়ে নিয়ে যেতে চায়নি ছেলেটা। ব্রেক-আপ হয়, তারপরেও মেয়েটি বারবার বুঝিয়ে সম্পর্কে ফিরে আসে। একসময় বিয়েও হয়। ঋষি কৌশিক তাঁর ‘গল্পে’ বলছেন- বিয়ের ৬ মাস পর থেকেই শুরু হয় সমস্যা। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ