শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই: শাকিব খান

বিনোদন ডেস্ক : দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটানায় উত্তাল সারাদেশ। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন।এছাড়া হামলায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় এখন সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যম তোলপাড়।

এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান।

বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান তিনি।

এ নায়ক চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ করে লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

এ বিষয়ে শোবিজের অনেক তারকাই কথা বলেছেন। চিত্রনায়িকা পরীমণি, পূজা চেরি, শবনম বুবলী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা নিলয় আলমগীর, নির্মাতা আশফাক নিপুন, মোস্তফা সরয়ার ফারুকী, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, ইফতেখার রাফসান, আরএস ফাহিম তাদের মতামত জানিয়েছেন।

image

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলে উত্তাপ ছড়ায় সারাদেশে। এ অবস্থায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ