শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত ইমরান হাশমি!

বিনোদন ডেস্ক : এক সময় বলিউডে ‘সিরিয়াল কিসার’-এর তকমা পেয়েছিলেন ইমরান হাশমি। বর্তমানে পর্দায় চুম্বন কোনও বিরল ঘটনা নয়। তবে সেই সময়ে পর্দায় চুম্বনের দৃশ্য মোটেই খুব সহজ ছিল না। মল্লিকা শেরাওয়াত থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ়— একাধিক অভিনেত্রীর সঙ্গে পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন ইমরান। কিন্তু সম্প্রতি জানালেন, ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনার জন্য তাঁর আজও অনুশোচনা হয়। হঠাৎ কী এমন ঘটল যে প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছে ক্ষমা চাইতে প্রস্তুত তিনি?

২০১৪ সালে ‘কফি উইথ কর্ণ’ শোয়ে ইমরানের এক মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। কর্ণ জোহরের শোয়ে ঐশ্বর্যাকে ‘প্লাস্টিক’ তকমা দিয়েছিলেন অভিনেতা। এই মন্তব্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে সমালোচিত হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয় নিয়ে কথা বললেন ইমরান। অভিনেতাকে প্রশ্ন করা হয় সেই মন্তব্যের জন্য তিনি আজ অনুশোচনা করেন কি না?

উত্তরে ইমরান বলেন, “আমার সত্যিই অনুশোচনা হয়। আমি একাধিকবার বলেছি, যাঁদের নিয়ে কথা বলেছিলাম তাঁদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। আমার অনুশোচনা হয় যে সেই মন্তব্য মোটেই রুচিশীল ছিল না।”

ইমরানের মতে, আজকের যুগে ছোটখাটো বিষয় নিয়ে মানুষ রেগে যায়। তাঁর কথায়, “আজকাল মানুষ আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। সামাজিকযোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে মানুষ রেগে যায়। ওই অনুষ্ঠানে (কফি উইথ কর্ণ) আমরা একটি খেলা খেলছিলাম। মজার ছলে কথাটা বলেছিলাম। ভেবেছিলাম, মানুষও মজা হিসেবেই নেবে। এমন আরও অনেক খেলা ছিল ওই অনুষ্ঠানে। তখন মানুষ এত সংবেদনশীল ছিল না। তবে যদি ওঁর (ঐশ্বর্যা) খারাপ লেগে থাকে, আমি অবশ্যই ক্ষমা চাইব।”

ইমরান জানান, কিছু দিন আগেই কর্ণ জানিয়েছেন র‌্যাপিড ফায়ার বিভাগটি তাঁর অনুষ্ঠানে সবচেয়ে একঘেয়ে। এখনকার আবহ বদলে গিয়েছে বলেই কর্ণ এমন বলেছেন বলে মনে করেন ইমরান। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’

কলকাতায় অপু-বুবলীকে নিয়ে প্রশ্ন, উত্তরে যা বললেন শাকিব

আমি ইন্ডাস্ট্রির সবচেয়ে কুৎসিতদর্শন অভিনেতা!

সর্বশেষ পাওয়া সংবাদ