রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন সোহিনী-শোভন

বিনোদন ডেস্ক : গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সাঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫ জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার একটি খামারবাড়িতে সমস্ত জল্পনার অবসান শেষে চার হাত এক হচ্ছে তাঁদের। আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এদিন আইনি বিয়ে সারবেন শোভন-সোহিনী। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টি করবেন তাঁরা। বিয়ের দুই দিন পর ১৭ জুলাই শোভনের বাড়িতে হবে ঘরোয়া বউভাত।

মাসখানেক আগে শোভন ও সোহিনী একসঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ভ্রমণ করেছেন। সেখানে আংটি বদলও করেন তাঁরা। এবার একসঙ্গে সংসার পাতার পালা।

শোভন ও সোহিনী দুজনেই এর আগে ছিলেন অন্য সম্পর্কে। রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে শোভনের সঙ্গে প্রেম ছিল গায়িকা ইমন চক্রবর্তীর। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোভনের জীবনে আসেন স্বস্তিকা দত্ত।

গত বছর যিশু সেনগুপ্তর আয়োজনে রবীন্দ্রজয়ন্তীতে আলাপ হয় সোহিনী-শোভনের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে।

সোহিনী সরকার সম্প্রতি বাংলাদেশের চরকির ‘লহু’ শিরোনামে একটি সিরিজে কাজ করছেন। রাহুল মুখার্জির সিরিজটিতে সোহিনীর নায়ক আরিফিন শুভ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ