বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

পুত্রসন্তানের বাবা হলেন হাবু ভাই

বিনোদন ডেস্ক: পুত্রসন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই নামে বেশ পরিচিত। সন্তানের নাম রেখেছেন নূর ফারিস্তা।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর রাত ৩টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম অনুযায়ী, সুসংবাদ জানিয়ে চাষী আলম সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, পুত্র সন্তানের বাবা হয়েছি। মা এবং ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এছাড়া সকালে ‘আলহামদুলিল্লাহ’ লিখে ফেসবুকে একটি পোস্ট করেছেন চাষী। তার পোস্টের কমেন্টবক্স ভরে উঠেছে বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায়।

উল্লেখ্য, চাষী আলম গত বছরের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন। ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেতা। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত একাধিক নাটক ও ওয়েবফিল্ম। চাষী আলম নাম হলেও অনেকের কাছে তিনি হাবু ভাই বলে পরিচিত।

সর্বশেষ পাওয়া সংবাদ