বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ঊর্বশী

বিনোদন ডেস্ক : তেলুগু ছবির শ্যুটিং করতে এই সময়ে হায়দ্রাবাদে আছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। নন্দমুরি বালাকৃষ্ণের আগামী ছবি ‘এনবিকে ১০৯’-তে দেখা যাবে তাঁকে। সেই ছবির শ্যুটিং করতে গিয়েই আহত হলেন ঊর্বশী। তড়িঘড়ি হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

অভিনেত্রীর টিম ইতোমধ্যেই একটি বিবৃতি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে অভিনেত্রীর ভয়ংকর চোট লেগেছে। এমনকী চিড় ধরেছে কোমরের হাড়েও। এই মুহূর্তে হায়দ্রাবাদের এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানানো হয় যে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং চলছিল। তখনই আহত হয়ে ব্যথায় ছটফট করছিলেন অভিনেত্রী।

কিছুদিন আগেই হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঊর্বশী। এনবিকে ১০৯ ছবির তৃতীয় দফার শ্যুটিং শুরু হয়। এখন কেমন আছেন অভিনেত্রী, তা জানালেও অভিনেত্রীর কোনও ছবি পোস্ট করেনি তাঁর টিম। গত বছরের নভেম্বর মাস থেকে এই ছবির শ্যুটিং করছেন নায়িকা। ছবির পরিচালক ববি কোল্লি। ছবির ওয়ার্কিং টাইটেল এনবিকে ১০৯, এখনও অবধি ছবির ফাইনাল নাম ও রিলিজ ডেট এখনও ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা। এই ছবিতে ঊর্বশীর সঙ্গে দেখা যাবে ববি দেওলকে।

নিজের ফ্যাশন স্টেটমেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই চর্চায় থাকেন উর্বশী রাউতেলা। ছবি বক্স অফিসে হিট না করলেও তাঁর প্রভাব পড়তে দেখা যায়নি অভিনেত্রীর জীবনযাত্রায়। কখনও জন্মদিনে সোনার কেক কেটে বিতর্কের মুখে পড়েন কখনও আবার সম্পর্কের জেরে উঠে আসেন শিরোনামে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘জেএনইউ’ ছবিতে। সেই ছবি বক্স অফিসে কোনও প্রভাব ফেলতে পারেনি। এরপরেই তিনি জানান যে নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত আগামী ছবিতে অভিনয় করবেন তিনি। এই ছবিতে তারকার মেলা। নন্দমুরি বালাকৃষ্ণ ছাড়াও রয়েছেন দুলকর সলমান, ববি দেওল। সেই ছবির শ্যুট করতে গিয়েই গুরুতর আহত অভিনেত্রী। এই ছবির পরে ঊর্বশীর তালিকায় রয়েছে আরও দুই ছবি। সানি দেওল, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্তের আগামী ছবিতে অভিনয় করার কথা ঊর্বশীর। এছাড়াও ইনস্পেক্টর অবিনাশ টু ছবিতে রণদীপ হুডার সঙ্গে দেখা যাবে তাঁকে। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ