শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান

বিনোদন ডেস্ক : ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী ২০ জুলাই ঢাকায় একটি আয়োজনে অংশ নেবেন তিনি। আর সেখানেই নিজের জাদুকরী কণ্ঠে মুগ্ধ করবেন শ্রোতাদের।

বিষয়টি নিশ্চিত করেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স সাইট। এই সংগীতশিল্পীকে তারাই ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেছে।

এক ফেসবুক স্ট্যাটাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আগামী ২০ জুলাই রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’

ওই স্ট্যাটাসে রাহাত ফাতেহ আলী খানের একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্ক। যেখানে প্রি রেজিস্টেশন চলছে।

এ বিষয়ে বিএইচএন-এর কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি জানান, রারাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্টেশন করছেন এখন।

এর আগে ৭ জুন বলিউড অভিনেতা অর্জুন রামপালকে দিয়ে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল বিএইচএন। সংগীতশিল্পী লাকী আলীকেও ঢাকায় এনেছিল প্রতিষ্ঠানটি। এবার রাহাত ফাতেহ আলী খানকে নিয়ে আসার উদ্যেগ নিয়েছে। রাহাত ফাতেহ আলী খান দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক।

কিস্তানের পাশাপাশি বলিউডেও বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তিনি তার কাওয়ালি সঙ্গীত (সুফি ভক্তি সঙ্গীতের একটি রূপ) জন্য পরিচিত।

সর্বশেষ পাওয়া সংবাদ