রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

‘তুফান’ নিয়ে বলিউড বিশ্লেষক তরণ আদর্শের পোস্ট

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনায় আছে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা মধ্যে স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ একচেটিয়া ব্যবসা করছে। এ সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলো বাংলাদেশি সিনেমা। সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’।

বলিউডের চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শ। সিনেমা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ তো করেনই সংবাদমাধ্যমের আগেই ব্রেকিং দেন তিনি। এবার এই বিশ্লেষক এক্স ও ফেসবুকে পোস্ট করলেন শাকিব খান ও ‘তুফান’কে নিয়ে।

শনিবার (২৯ জুন) নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে ‘তুফান’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন তরণ। তিনি ‘তুফান’কে ‘স্ম্যাশ হিট’র সঙ্গে তুলনা করেন। এই বিশ্লেষক শাকিব-চঞ্চলের নাম উল্লেখ করে লিখেছেন, ‘স্ম্যাশ হিট বাংলাদেশি তুফান ভারতে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুলাই।’ তবে তিনি এতে প্রযোজক হিসেবে শুধু এসভিএফের কথা বলেন।

image-81

জানা গেছে, সিনেমাটি প্রথমে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও এটি এখন পশ্চিমবঙ্গের বাইরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ। অন্যদিকে, ‘তুফান’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে চার মহাদেশে। একযোগে রিলিজ হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন।

উল্লেখ্য, ‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ