শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

মুক্তি পাচ্ছে মিলনের হলিউড সিনেমা

বিনোদন ডেস্ক: ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এরই মধ্যে বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। শুধু তাই নয়, নিজ দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন হলিউডেও।

এবার মিলন অভিনীত ‘বনইয়ার্ড’ নামে একটি সিনেমা হলিউডে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এতে মেল গিবসনের মতো তারকাও অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন আসিফ আকবর।

সিনেমাটি নিয়ে মিলন বলেন, আমার হলিউডে দ্বিতীয় সিনেমা এটি। প্রযোজনা করেছে লায়ন্স গেট। কাজটি নিয়ে খুব আশাবাদী আমি। দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় দেখবেন। এ ছাড়া মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হবো এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। একজন সিরিয়াল কিলারকে নিয়ে বনইয়ার্ডর গল্প সাজানো হয়েছে। যার খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। এখানে তাকে আমি নানাভাবে সাহায্য করি।

তবে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না। মিলন জানান, আগে থেকে তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল। তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে। ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘বনইয়ার্ড’। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মিলন।

সর্বশেষ পাওয়া সংবাদ