রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল আজহায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য ৩টি গরু কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তবে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। কারণ, কোরবানির দুই দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা না ফেরার দেশে চলে যান। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা। সবকিছু এলেমেলো হয়ে যায়।

কোরবানি চলে গেছে ঠিকই। কিন্তু শিল্পীদের নিরাশ করেননি ডিপজল। সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি। বুধবার (১৯ জুন) ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠিত হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন চলচ্চিত্রের দানবীর’খ্যাত এই অভিনেতা।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমি আগেও বলেছি এখনো বলছি, আমি শিল্পী সমিতিতে নিতে আসিনি, দিতে এসেছি। চলচ্চিত্রের কিভাবে ভালো হয় তা নিয়েই কাজ করব৷ আমি চলচ্চিত্র ও শিল্পীদের মঙ্গল চাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, উপস্থিত ৩৫০ শিল্পীকে এ উপহার তুলে দেওয়া হয়েছে৷ এর মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী ও এফডিসির কর্মচারীদের মোট সাড়ে ৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আর যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তাদের বিকাশের মাধ্যমে এ উপহার পাঠানো হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ