মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয় করলো ‘জওয়ান‘

বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম দিনেই ভারতের সিনেমা ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেললো বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। একদিনেই বিশ্বব্যাপী প্রায় ১২৫ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। বলিউডের মুভিরিভিউজে দেওয়া তথ্যসূত্রে ছবির বক্স অফিস কালেকশন জানা গেছে। 

শুধু হিন্দি সংস্করণেই সিনেমাটি আয় করেছে ৬৫ কোটি। তামিল ভাষায় আয় করেছে ৫ কোটি। তেলেগু সংস্করণে আয় ৪ কোটি। তার মানে শুধু ভারতেই তিনটি ভাষায় ‘জওয়ান’র আয় ৭৫ কোটি। এছাড়া বিশ্বব্যাপী প্রথম দিনে ছবিটির আয় দাড়াতে পারে আরও ৫০ কোটি। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনে জওয়ান বিশ্বব্যাপী ১১৫ থেকে ১২৫ কোটি রুপি আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে একদিনে বক্স অফিস থেকে ভারতের কোনো সিনেমাই ১০০ কোটি রুপি আয়ের ইতিহাস গড়তে পারেনি। সেক্ষেত্রে ‘জওয়ান’ সেই সকল রেকর্ডই ভেঙে ফেললো। 

শুধু ভারতে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির প্রথম দিনে ৫৫ কোটি রুপি আয় করেছিল। দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর আয় ছিল ৫৩ কোটি ৯৫ লাখ। বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিনসহ বিশ্বের ১০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। 

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এই প্রথমবার নয়নতারার বিপরীতে অভিনয় করেছেন শাহরুখ। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা গেছে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন ।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার