মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসিকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্ক : চুক্তিভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করায় খাবার ওরস্যালাইন উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকেকে লিগ্যাল নোটিশ দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রতিষ্ঠানটির কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।

Imported from WordPress: image-23.png

তিনি বলেন, এসএমসির সঙ্গে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শাকিব খানের চুক্তি ছিল। সে অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। এরপর চুক্তি নবায়ন না করেই চলতি বছর বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। ফলে চুক্তিভঙ্গের কারণে ক্ষতিপূরণ চেয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়, চুক্তিভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করায় শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি ও বিভিন্ন অসুবিধা হয়েছে। ফলে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। সাতদিনের মধ্যে ক্ষতিপূরণ না দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেবেন শাকিব খান।

খোঁজ নিয়ে জানা গেছে, এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন শাকিব খান। প্রতিষ্ঠানটির সাথে ২০১৯ সালের ৭ মার্চ চুক্তি হয় শাকিব খানের। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের করা বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়।

আরও পড়ুন:

সালমান শাহকে হারানোর ২৭ বছর

‘গডজিলা মাইনাস ওয়ান’এর ট্রেলার প্রকাশ

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার