মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

আমি পবিত্র, পুরুষরা আমাকে ছোঁবেন না: রাখি

বিনোদন ডেস্ক : বছরের শুরু থেকেই চর্চায় রয়েছে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তে। কখনও তাঁর বিয়ে, কখনও সেই বিয়ে ভাঙা। আবার কখনও তাঁর ধর্মান্তরণ, সব নিয়েই যেন শিরোনামে রাখি।

সম্প্রতি রাখির স্বামী আদিল দুরানি ছাড়া পেয়েছেন জেল থেকে। তারপর থেকেই দু’পক্ষের মধ্যে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। তবে শত অশান্তির মাঝেই উমরাহ্‌ করতে মক্কা-মদিনা যান অভিনেত্রী। সেখান থেকে ফিরতেই একেবারে ভোলবদল রাখির।

উমরাহ্‌ থেকে দেশে ফিরে রাখি জানান, তিনি নাকি আর ‘রাখি’ নামে ডাকলে সাড়া দেবেন না। এখন থেকে তিনি ‘ফাতিমা’। ফটো সাংবাদিকদের উদ্দেশে তাঁকে ফাতিমা নামেই ডাকার আর্জি রাখেন রাখি। তবে এতেই ক্ষান্ত হননি অভিনেত্রী। দিলেন নয়া নিদান, পুরুষরা তাঁকে ছোঁবেন না।

মক্কা-মদিনা থেকে ফিরে এসেই মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দেখা গেল রাখিকে। সেখানেই লাল হিজাব পরে হাজির হন তিনি। সেখানে একটি পুরস্কারও পান তিনি। অনুষ্ঠান শেষে রাখিকে প্রায় ছেঁকে ধরেন তাঁর অনুরাগীরা। আবদার সেলফি তোলার। তাতেই মেজাজ হারান রাখি।

Imported from WordPress: image-15.png

তিনি বলেন, ‘‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন।’’

সম্প্রতি স্বামী আদিলের সঙ্গে তাঁর ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের চর্চায় ফিরেছেন রাখি। ক্যামেরার সামনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, অথচ ইসলাম ধর্মাচরণ করতে ছাড়েননি। রাখির এই দ্বিচারিতাতেই এ বার বিরক্ত নেটাগরিকরা। সূত্র-জিনিউজ।

Imported from WordPress: image-16.png

আরও পড়ুন:

স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি: রাহুল

প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন অভিনেত্রী

নেদারল্যান্ডস-এ বাংলাদেশের ৫ সিনেমা

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার