মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি: রাহুল

বিনোদন ডেস্ক : শহর জুড়ে বৃষ্টি। তার মধ্যেই, না কি ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব…নতুন সুযোগ, আবার একসঙ্গে। নিজের ফেসবুকে এমনই এক পোস্ট দেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়।

এমনিতেই চলতি বছর দোলের সময় থেকে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে শুরু করে। দুই তারকার একই কথা, ছেলে সহজের কথা ভেবেই সম্পর্ক সহজ করছেন তাঁরা। তবে মাঝে অন্তরায় হয়ে ছিল আইনি জটিলতা। এবার আদালতের সিলমোহরে এক হলেন তাঁরা।

ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে রেখে আবারও এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। বলা যেতে পারে রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস শুরু।

Imported from WordPress: image-13.png

এই প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘আমরা একসঙ্গে সংসার করছি। খুব শীঘ্রই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল দুই তরফে, সেটার মিটমাট হল। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওঁর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই সময় কাটাই।’’

তা হলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়ঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’’

২০১৮ সাল থেকে তাঁদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় বয়ে গিয়েছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তার পরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনও মেলেনি। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন অভিনেত্রী

মৃত্যুর ১৫ বছর পর আসছে মান্নার শেষ সিনেমা

দারুণ সম্ভাবনাময় প্রতিভাবান শিশু শিল্পী সিমরিন লুবাবা

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার