মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন আর্জেন্টিনার ৪৩ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালক সিলভিনা লুনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর মাত্র দু’সপ্তাহ আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন সিলভিনা। তবে অস্ত্রোপচারের পরিণতি এতটা ভয়ঙ্কর হবে, তা বুঝতেই পারেননি তিনি।

জানা গেছে, ৭৯ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার পরিবারের সম্মতিতেই তা খুলে দেওয়া হয়।

অস্ত্রোপচারের পর থেকেই নানা শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে সিলভিনার শরীরে। কিডনি বিকল হয়ে যায় তার। চিকিৎসকদের শত চেষ্টার পরেও শেষরক্ষা হল না।

২০১১ সালে অভিনেত্রী হওয়ার আশায় প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন লুনা। তার জেরেই শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। ২০১৫ সালে কিডনিতে পাথর জমার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিলভিনা। তখন চিকিৎসকেরা বলেছিলেন, তার কিডনির অবস্থা ভালো নয়। হাইপারক্যালশিমিয়া অর্থাৎ শরীরে ক্যালশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই তার কিডনিতে সমস্যা শুরু হয়েছিল।

চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন যে, কিডনি প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত নিয়মিত ডায়ালিসিস চালিয়ে যেতে হবে সিলভিনাকে। এর পরে ২০১৬ সালে বোটক্স করান তিনি। সেই অস্ত্রোপচারের পর থেকে অটোইমিউন ডিজিজে আক্রান্ত হন সিলভিনা। তার পরেও সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি মৃত্যুর আগে আবারও অস্ত্রোপচার করাতে উদ্যোগী হন।

আরও পড়ুন:

দারুণ সম্ভাবনাময় প্রতিভাবান শিশু শিল্পী সিমরিন লুবাবা

মৃত্যুর ১৫ বছর পর আসছে মান্নার শেষ সিনেমা

জায়েদ খানে মুগ্ধ কলকাতার সায়ন্তিকা

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার