মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

দারুণ সম্ভাবনাময় প্রতিভাবান শিশু শিল্পী সিমরিন লুবাবা

জাকির হোসেন আজাদী: বতর্মান সময়ের দারুণ সম্ভাবনাময় প্রতিভাবান শিশু শিল্পী সিমরিন লুবাবা।
ঢালিউডে শিশুশিল্পীদের মধ্যে তিনি অন্যতম। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন লুবাবা। একের পর এক সিনেমা, ওয়েব ফিল্ম দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছেন তিনি।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক-ভক্তদের জন্য ছবি, ভিডিও শেয়ার করে থাকেন জনপ্রিয় এই শিশুশিল্পী

নিজের ফেসবুক পেজে শনিবার (২ সেপ্টেম্বর ২০২৩) নতুন একটি ভিডিও শেয়ার করেছেন লুবাবা। ভিডিওতে রীতিমতো নেটিজেনদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।

নতুন শেয়ার করা ভিডিওতে দেখা যায়, লুবাবার পরনে রয়েছে সাদা এবং হালকা বেগুনি রঙের একটি গাউন। সে ক্যামেরায় ধরা দিয়েছে হাতে একটি ফুলের তোড়া নিয়ে বিভিন্ন ভঙ্গিমায়।

লুবাবা প্রয়াত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের (১ এপ্রিল ১৯৫১-২৬ ডিসেম্বর ২০২০) নাতনি। তার মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু । তিনি অভিনয় ও পড়াশোনার পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব থাকেন । পাশাপাশি গান ও নাচেও বেশ পারদর্শী এই খুদে শিল্পী। কিছু দিন আগে ঝুমে জো পাঠান গানের সঙ্গে নাচ করে ব‍্যাপক প্রশংসিত হয়েছিলেন। পদ্মাসেতুর উদ্বোধনের প্রাক্কালে সাংবাদিক গীতিকবি জাকির হোসেন আজাদীর পদ্মাসেতুর ওপর সম্পূর্ণ নতুন গান চ‍্যানেল আইতে খালি গলায় গেয়ে সাড়া ফেলেছিলেন।

Imported from WordPress: image-7.png

মুক্তির অপেক্ষায় থাকা অনন্ত-বর্ষার পরবর্তী সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’-এ নেত্রীর কন্যা আসমা চরিত্রে পর্দায় দেখা যাবে লুবাবাকে। তাকে এছাড়াও ‘ছায়া’ সিনেমায়ও দেখা যাবে । নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন।

সিনেমাটিতে লুবাবা ছাড়া আরও অভিনয় করেছেন, বুবলী, আসিফ নূর ও পল্লব। গত ঈদুল আজহাতে ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’তে অভিনয় করে দর্শকদের মন জয় করেন লুবাবা। তার জন্য শুভ।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

https://www.facebook.com/100052636095861/videos/626162716361781/

Imported from WordPress: image-8.png

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার