সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন
advertisement
বিনোদন

বায়োস্কোপ অরিজিনাল ‘কাবাডি’ তে ডিপজল

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ বিরতীর পর দর্শকদের জমিয়ে আনন্দ দিতে বায়োস্কোপ অরিজিনাল ওয়েব সিরিজ কাবাডি নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন ডিপজল। সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে হাজির দর্শকদের সামনে হাজির হবেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকরা উপভোগ করতে পারবেন নতুন ডিপজলকে।

এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এরপর ঘটনার পরিক্রমনায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সাথে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা। ওয়েব সিরিজটির গল্প আরও জমিয়ে দিতে কাবাডিতে আরও অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু।

রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি। এ সম্পর্কে আরও জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।

সর্বশেষ পাওয়া সংবাদ