মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

তিন মিনিটে ৩ কোটি টাকা নেবেন উর্বশী!

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে বলিউডে আত্মপ্রকাশ। তবে এত বছর পেরিয়ে গেলেও ক্যারিয়ারে হিটের সংখ্যা নেই বললেই চলে। তবু অভিনেত্রীর জীবনযাত্রায় তাঁর প্রভাব পড়েনি। বলিউডে তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনার শেষ নেই। তিনি বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

বলিউডে ক্যারিয়ার শুরু করলেও বেশির ভাগ সময়ে তাঁর দেখা মেলে দক্ষিণে। তেমন সাড়া জাগানোর মতো কোনও কাজ না করেই নাকি দিন দিন পারিশ্রমিক বেড়েই চলেছে উর্বশীর। এই মুহূর্তে প্রতি মিনিটের জন্য নাকি এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী! সত্যি কি তাই? মুখ খুললেন উর্বশী।

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের উচ্চ পারিশ্রমিক উল্লেখযোগ্য। তার পরেই তালিকায় আছেন সামান্থা রুথ প্রভু, নয়নতারা, আলিয়া ভট্টের মতো অভিনেত্রীরা। প্রতিভা ও পরিশ্রমের জোরে এই জায়গায় পৌঁছেছেন তাঁরা। কিন্তু তাঁদেরকে নাকি ছাপিয়ে গিয়েছেন উর্বশী। তেলুগু সুপারস্টার রাম পোথিনেনির আসন্ন সিনেমায় একটি আইটেম গানে দেখা যাবে তাঁকে। সেই নাচের সময় তিন মিনিট। তার জন্যই নাকি ৩ কোটি টাকা দর হাঁকিয়েছেন অভিনেত্রী। এতেই প্রিয়ঙ্কা, ক্যাটরিনা, দীপিকা, আলিয়াদের পিছনে ফেলে দিয়েছেন।

এই প্রসঙ্গে উর্বশী বলেন, ‘‘খুব ভাল বিষয়, নিজের প্রতিভার জোরে যে সব অভিনেতা-অভিনেত্রী এই জায়গা পেয়েছেন, তাঁরাও যেন এমন দিন দেখতে পান।’’ ‘হ্যাঁ’ কিংবা ‘না’-এ উত্তর দেননি, বরং বুদ্ধি করেই জবাব দিয়েছেন উর্বশী। তাঁর পারিশ্রমিক ঠিক কত, তা নিয়ে আরও বেশি ধোঁয়াসা তৈরি করতে পেরেছেন অভিনেত্রী। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

অতীতের সকল রেকর্ড ভাঙবে এবারের ডালাসের ফোবানা

এআইতে ফিরে এলেন সালমান শাহ!

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার