সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
বিনোদন

‘মুজিব : একটি জাতির রূপকার’ নিয়ে টরন্টো যাচ্ছেন শুভ-তিশা

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। কয়েক দিন আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

ভারতীয় শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৭-১৭ সেপ্টেম্বর টরন্টোতে ১১ দিনব্যাপী এই উৎসবে যোগ দিচ্ছেন অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, টরন্টো উৎসবে প্রথমবারের মতো এই ছবির প্রিমিয়ার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আগ্রহী আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর ব্যাপারে। বিশেষ করে কানাডার মতো দেশ, যেখানে অনেক বাংলাদেশির বসবাস।’

তিনি আরও জানান, উৎসবে প্রদর্শনীর পর ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এ ছাড়া শেখ হাসিনার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

আরও পড়ুন:

‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পাবে ২৫ আগস্ট

নতুন লুকে ভক্তদের নজর কাড়ছেন বুবলী

চার গণমাধ্যমকে আইনি নোটিশ দিয়েছে জায়েদ খানকে সম্মাননা দেওয়া প্রতিষ্ঠান

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ