বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম
বিনোদন

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়েই বড়পর্দা জয় করে নিয়েছেন অভিনেতা। দেশ-বিদেশে রমরমিয়ে চলছে ছবিটি। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে চলচ্চিত্রটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এ ছবি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওটিটিতে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে চরকির ফেসবুক পেজ থেকে। সেখানে লেখা হয়েছে, ২৪ আগস্ট চরকিতে আসছে বছরের সবচেয়ে বড় সুপারহিট রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’-এর এক্সটেন্ডেড ভার্সন!

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নিশো বলেন, আমরা সবাই খুব ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে সিনেমাটা করেছি। সেটার প্রতিফলন দর্শক প্রেক্ষাগৃহে দেখেছেন। এবার সেটির নতুন ভার্সন মুক্তি পাবে চরকিতে। যারা নানান কারণে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তারা এখন চরকিতে দেখার সুযোগ পাচ্ছেন, সঙ্গে থাকছে বাড়তি চমক।

এদিকে জানা যায়, সিনেমা হলে এখনও দাপট দেখাচ্ছে ‘সুড়ঙ্গ’। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও স্টার সিনেপ্লেক্সের ছয় শাখায় ১০টি শোসহ ঢাকা ও ঢাকার বাইরে ১৬ প্রেক্ষাগৃহে চলছে। তবুও যারা হলে গিয়ে ছবিটি উপভোগ করতে পারেননি তাদের জন্য ওটিটতে এ ছবির মুক্তি যেন আনন্দের খবর।

‘সুড়ঙ্গে’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নিশো। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা।

আরও পড়ুন:

১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’

‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ বিজ্ঞাপনের সেই সাদ আর নেই

এই সম্পর্কিত আরো

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম