মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

২০ বছর ধরে এক মোবাইল ব্যবহার করেন পঙ্কজ ত্রিপাঠি

বিনোদন ডেস্ক: ‘গ্যাংস অব ওয়াসিপুরে’র সুলতান হয়ে ক্যারিয়ার ঘুরে গেছে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির। যদিও জীবনযাত্রা একটুও পরিবর্তন হয়নি বিহারের গোপালগঞ্জে নিম্নবিত্ত কৃষক পরিবারের এই ছেলের।

শুক্রবার (১১ আগস্ট) মুক্তি পাওয়া ‘ওহমাইগড ২’ সিনেমার প্রচারণায় পঙ্কজ ত্রিপাঠি জানিয়েছেন, ২০ বছর ধরে একটাই মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি। পুরনো ফোনের ফিচারও সব পুরোনো দিনের। যুগের সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না পঙ্কজ। ভরসা সেই ফোন কল বা টেক্সট ম্যাসেজ।

সদ্যই এক নামী মোবাইল প্রস্তুতকারক সংস্থার ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা মিলেছে পঙ্কজের। কিন্তু নিজে সেইসব ফোন ছুঁয়েও দেখেন না অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো ফোনের ফিচারও সব পুরোনো দিনের। যুগের সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না পঙ্কজ। ভরসা সেই ফোন কল বা টেক্সট ম্যাসেজ। জীবনের প্রথম সবকিছুই পঙ্কজ ত্রিপাঠির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেতা। তাঁর প্রথম গাড়ি ছিল আই১০, সেই গাড়িও যত্নে রেখে দিয়েছেন তিনি। সযত্নে তোলা রয়েছে নিজের জমানো টাকায় কেনা মোটরবাইকটিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার অর্জন নিয়ে বাবা খুব বেশি গর্বিত নয়। আমার বাবা এও জানে না, আমি সিনেমায় ঠিক কী করি। আজ পর্যন্ত সে জানে না সিনেমাহল ভেতর থেকে কেমন দেখতে। কেউ যদি তাকে কম্পিউটারে বা টেলিভিশনে আমার কাজ দেখায়, তবেই তিনি দেখেন।’

২০০৮ সালে তিনি মুম্বাই এসেছিলেন পঙ্কজ। ডাক্তার হওয়ার স্বপ্নভুলে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে হাজির মায়ানগরীতে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ সিনেমাটি পঙ্কজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই সিনেমার সুলতান হিসাবে সবার মনে দাগ কেটেছিলেন অভিনেতা।

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত একটা পয়সাও তিনি রোজগার করেননি। সে সময়ে সংসারের সমস্ত দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতার স্ত্রী। সুখের দিনে স্ত্রীকে আগলে রেখেছেন অভিনেতা।

আরও পড়ুন:

একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের ভি

‘নারী জায়েদ খানে আটকায়’ মন্তব্য করে আইনি নোটিশ পেলেন জায়েদ

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার