মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান
বিনোদন

আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে ভৌতিক সিনেমার দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ভয়ঙ্কর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্পের মধ্য দিয়ে দর্শকদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয় সিনেমাটি।

পাশাপাশি বক্স অফিসেও বেশ দাপট দেখায়। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’।

সবশেষ সিনেমা ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ৫ বছরের মাথায় এবার পর্দায় এসেছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র। এবারের সিনেমা ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। বাংলাদেশের দর্শকদের মধ্যে যারা এ সিনেমার জন্য অপেক্ষা করছিলেন তারা প্রস্তুতি নিয়ে নিতে পারেন। ৪ আগস্ট স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’ জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র। প্রথম দুই সিনেমা ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সরাসরি সিক্যুয়েল এটি। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজক হিসেবে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান এবং ওরেন পেলি। অভিনয় করেছেন টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর এবং রোজ বাইর্ন।

গত মাসে সিনেমার ট্রেলার প্রকাশের পর দর্শকদের বেশ কৌতূহল দেখা যায়। ল্যামবার্ট পরিবারের ভুতুড়ে গল্পের উপসংহারের আভাস দেয় ট্রেলারটি। ১০ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র।

কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার। বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য। চূড়ান্ত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখায় যা এই সিরিজের মূল রহস্যঘেরা চরিত্র।

অতীতের সেই দানবদের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যারা ল্যামবার্ট পরিবারকে তাড়িত করে চলেছে। যতটুকু আভাস পাওয়া যায় তাতে বলতে দ্বিধা নেই যে, ভক্তদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা। আর দর্শকরাও নিশ্চয়ই আড়মোড়া ভেঙে প্রস্তুত হতে শুরু করেছেন সেই অভিজ্ঞতার জন্য।

এই সম্পর্কিত আরো

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা

আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান